
১৯৯৫ সাল। তখন সবে মাত্র বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ি। প্রতি বিষয়ের ইনকোর্স পরিক্ষা শেষ। সবার মধ্যে একটা ছুটি ছুটি ভাব চলে এসেছে। আমি আর আমার এক বন্ধু মিলে এক বিকেলে ঘুরতে বের হয়েছি। ভাবছিলাম কোন দিকে যওয়া যায়। শেষে ঠিক করলাম আজ সোরওয়ার্দি পার্কের দিকে যাব। ওখানে হাটতে হাটতে ইয়ার ফাইনাল পরিক্ষার জন্য কিভাবে পড়া শুরু করবো তাই নিয়ে ভাবা যাবে। আমরা কার্জোন হল থেকে বের হয়ে তিন নেতার মাজার হয়ে সোরওয়ার্দি পার্কের ভিতরে ঢুকে পরলাম। আমার বন্ধুটি এমনিতে ভালো ছেলে তবে একটু মোটা সোটা দেহ। একটু খাটো তাতে সমস্যা ছিল না। সমস্যা যা ছিল তা হচ্ছে একটু বাচ্চাদের মত অভিমান করতো আর একটু ভিতু ছিল। আমরা হাটছিলাম আর পড়াশোনা নিয়ে আলোচনা করছিলাম। হাটতে হাটতে একেবারে শিশু পার্কের কাছে চলে এলাম। তখন প্রায় সন্ধ্যা। সন্ধ্যা হতে দেখে আমরা উল্টো দিকে আবার কার্জোন হলের দিকে রওনা দিলাম। হাটতে হাটতে চারিদিকে অন্ধকার নেমে এল। তখন আমরা সোরওয়ার্দি পার্কের পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলাম। এর মধ্যেই বন্ধুটি আবার অভিমান করে বাচ্চাদের মত গাল ফুলিয়ে ফেলল। অভিমানের বিষয় হচ্ছে কেন আমি এখনও ওকে আমার বাসায় বেরাতে নিয়ে গেলাম না, বাসার সবার সাথে পরিচয় করিয়ে দিলাম না। আমি এটা সেটা দিয়া বোঝানোর চেষ্টা করলাম, বললাম পরে নিয়ে যাব কিন্ত কোন কাজ হলো না। ও গাল ফুলিয়েই রাখল। শেষে না পেরে বললাম এই জায়গাটা কিন্ত ভাল না। এই কথাটা একেবারে যাদুর মত কাজ করল। ও ভয় পেতে শুরু করল। ওর ভয় দেখে আমরা তারাতারি পা চালালাম। চাদের আলোয় আসে পাশের সব কিছু একটু কেমন যেন লাগছিল। আধো আলো ছায়ায় চারিদিকে শুধু গাছ দেখা যাচ্ছিল। আমরা প্রায় তিন নেতার মাজারের কাছাকাছি চলে এসেছি। সামনেই একটা জায়গায় ওনেকগুলো জোড়ো করে রাখা ইট তার একটু পরেই তিন নেতার মাজার। হঠাৎ মনে হল কিছু একটা যেনো ওকি দিচ্ছে সেই ইটগুলোর পিছন থেকে। আমার কথা শুনে ওর ভয় আরও বেরে গেল। ও ভয়ে এবার আমার হাত চেপে ধরল। বলল চল আমরা রাস্তার দিকে যাই। আমরা যেই রাস্তার দিকে মোর নিলাম ওমনি দেখি সেই চলমান ছায়াগুলি আমাদের দিকে দৌরে আসছে। আমি বললাম তুই দৌর লাগা। ও আমার হাত খামচি দিয়ে ধরে বলল বন্ধু আমি নড়তে পারছি না, আর আমাকে ছেড়ে তুই কথও যাবি না। বলতে বলতে ও প্রায় কেদে ফেলল। আমি ওকে সাহস দিয়ে বললাম, ভয় পাশনে, শুধু যা বলি তাই কর। সেই ছায়াগুলি আমাদের কাছাকাছি চলে এসেছে। ততখনে আমরা বুঝে গেছি ওগুলো আর যাই হোক ভুত না। কারন এখন ছায়াগুলি শব্দ করতে করতে আসছিল। আমি বুঝতে পারলাম ওরা ভুত না ছিনতাইকারি। আমার ভয় কেটে গেল। ভাবছিলাম দ্রুত কি করা যায়। ততখনে বন্ধুটি হাউমাউ শুরু করে দিয়েছ। আমি ওকে বললাম তোর কাছে দামি যা আছে খুলে ফেলে দে এবং কোনো কথা বলবি না যা বলার আমি বলব। আমরা ঠায় দাড়িয়ে রইলাম। ও সবই করল কিন্ত আমার হাত ছাড়ল না। যাই হোক ওর দশ বার জন আমাদের ঘিরে ফেলল। একজন কও বলল এই নরবি না। একজন কিছুএকটা উচিয়ে কাছে এল। চাদের আলো একবার জিনিসটার ওপর ঝিলিক দিল। আমি বুঝলাম ওটি একটি চকচকে ধারালো ছুরি। চারজন আমাদেরকে সার্চ করা শুরু করল। আমার পিঠে কেও ছুরি ধরে রেখেছে বুঝতে পারলাম। আমি ওদের উদ্দেশ্যে বললাম, তোমরা ঠিক করছ না। আমরা দুই জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তোমরা ছিনতাই করে পার পাবে না, ধরা পরে যাবা। ওর মুহু্র্তে মধ্যে থেমে গেলো। একজন বলে উঠল, ওস্তাদ মিছা কতা কইতাছে। এর মধ্যে আমাদের সবকিছু ওদের হাতে চলে গেছে। আমার বন্ধু দেখি মাটিতে পরে গেছে। আমি বললাম আমি শহিদুল্লাহ হলে থাকি আর ও জগন্নাথ হলে, আমার মানিব্যাগে আই ডি কার্ড আছে বিশ্বাস না হলে দেখে নাও। ওদের নেতা আমার মানি ব্যাগ খুলে আমার কার্ড বের করল এবং বলল আমাদের মাফ করে দেন আমাদের ভুল হয়ে গেছে, এই তোরা ছার দের সব কিছু দিয়া দে। আমার উদ্দেশ্যে বলল এই কথা হলে কইএন না, তয় আমরা শেষ অইয়া যামু। ততখনে আমার বন্ধুটি ওঠে গেছে। আমি বললাম ঠিক আছে বলবনা। ওরা চলে গেল। আমি আমার বন্ধুকে জিঞ্জাসা করলাম, কিরে অঞ্জান হয়ে গিয়েছিলি নাকি ? ও বলল না বন্ধু ভান করছিলাম তবে তারাতারি হলে যেতে হবে আমি প্যান্টে ইয়ে করে দিছি। ----------ভান করুক আর নাই করুক এই ছিল আমাদের সেই দিনের অভিঞ্জতা। আমার সেই বন্ধুটি এখন বিসিএস দিয়ে একটি সরকারি কলেজের শিক্ষক।
No comments:
Post a Comment