ছোটবেলা যখন রাতে ইলেকট্রিসিটি চলে যেত তখন মোমবাতি জালিয়ে তার আলোয় পড়ালেখা করতাম আমরা অনেকেই। সেই মোম এর আলোয় আসত অনেক পোকা। দুই একটা পোকা আগুনে পুড়ে মারাও যেত। মোম গলে যখন নিচে পড়ত, সেই মোম আঙ্গুলে লাগিয়ে আমরা আঙ্গুলের ছাপ তৈরী করতাম। সমস্যা হত তখনি যখন মোম কলমের শিষে লেগে যেত তখন আর লেখা যেত না। এই মোম এর ঘটনাকে কেন্দ্র করেই আমি একবার বন্ধুদের সাথে বাজীতে জিতে গিয়েছিলাম কলেজে থাকতে।আমাদের নটর ডেম কলেজে তখন প্রতি ক্লাশেই টিচাররা চেক করতেন ছাত্ররা ক্লাশে উপস্থিত আছে কিনা। সবারই বসার নিদ্রিষ্ট সিট ছিল। বসার সিট আবার ঠিক করা হত দুই ভাবে। কেউ যদি ক্লাশ মিছ দিত অথবা সাপ্তাহিক কুইজ পরীক্ষায় খারাপ করত তবে পানিশমেন্ট হিশাবে তার সিট পেছনে চলে যেত। কে কোথায় বসবে তার ম্যাপ এটেনডেন্স খাতায় লেখা থাকে। টিচার ক্লাশে এসে এটেনডেন্স খাতা দেখে শুধু অনুপস্থিত তাদের পাশে A লিখে রাখেন।
আমাদের কলেজে অনেক ধরনের নিয়ম কানুন ছিল। এত সব নিয়ম আমাদের সবসময় ভাল লাগত না। তাই প্রায়ই নিয়ম ভাংতে ইচ্ছা করত। সবাই চিন্তা করতাম কিভাবে নিয়মের মধ্যে থেকে নিয়ম ভাঙা যায়। এমনি এক আলোচনায় একদিন আমি সাহস করে বলে ফেললাম "ঠিক আছে আমি একদিন ক্লাশ ফাকি দিব কিন্ত আমার ছিট পেছনে যাবে না। কিন্ত তার জন্য তোরা আমাকে কি দিবি?" আমার প্রস্তাবে ওরা সবাই খুব খুশী হল। সুফী জানতে চাইল "কিভাবে?"। আমি বললাম "সেটাতো বলা যাবে না"। যাই হোক ওরা ঠিক করল আমি এই কাজ করতে পারলে আমাকে লাঞ খাওয়াবে। আমি রাজী হয়ে গেলাম। অনেক ভেবে চিন্তে ঠিক করলাম যে মুখতার স্যার এর বাংলা ক্লাশ ফাকি দেয়া যায়। কারণ ওনি ওই ক্লাশে শুধু কোন এক শ্রীমতীর ত্রিশ পৃষ্ঠার প্রেম পত্রে কথা বলেই ক্লাশ পার করে দিবেন। যাইহোক মুখতার স্যার আসার আগে আমি এটেনডেন্স খাতা হাতে নিয়ে সুফীকে বললাম আমার এটেনডেন্সটা চেক করে নে। এরপর আমি খাতাটা টেবিলে রেখে আমাদের পীরকে (পীর আসলে আমাদের দেয়া ওর নকল নাম, ও শুধু সবার ভবিষ্যৎ বলার চেষ্টা করত) কদমবুছী করে দোয়া চাইলাম। তারপর গরীব মানুষ (সবসময় শুধু বলত আমি গরীব মানুষ), ডাল্টন (ওর চেহেরা ছিল রসায়ন বইয়ের বিঞ্জানী ডাল্টন এর মত) আর সুফীর কাছ থেকে বিদায় নিয়ে ক্যান্টিনের উদ্দেশ্যে রওনা হলাম। ক্যান্টিন যে খুব একটা নিরাপদ জায়গা তাও না। কারণ আমাদের গাইডেন্স ছিলেন টেরেন্স পিনেরো, ওনি যে কখন কাকে কোথা থেকে ধরে আনবেন কেও জানত না। আমি রিক্স না নিয়ে লাইব্রেরীতে চলে গেলাম। বাংলা ক্লাশ শেষ হলে পরের ক্লাশ করার জন্য রুমে আসলাম। এসে দেখি সবাই টেবিলের উপর উপুর হয়ে এটেনডেন্স খাতা দেকছে। আমাকে দেখে সুফী দৌড়ে ধরে বলল "দোস্ত স্যারতো তোকে অ্যাবসেন্ট করেনি, কিভাবে করলি?, কিভাবে করলি?" আমি কিছু না বলে সোজা পীরকে আবার কদমবুছী করে বললাম সবই এই পীরের কেরামতি। ওরা আমার কথা বিশ্বাস করল বলে মনে হল না। ওরাও ভাবতে লাগল কিভাবে আমি এই অসাধ্য সাধন করলাম। সবাই সন্দেহের দৃষ্টি নিয়ে আমাকে লাঞ করাল।
পরের দিন আমি স্বাভাবিক ভাবেই ক্লাশ করছিলাম। কিন্ত ওদের কৌতুহল গেল না। ওরা আমাকে প্রশ্ন করেই গেল। আমিতো আর আমার ম্যাজিকের কথা বলি না। উপায় না দেখে ওরা আর একটি বাজী ধরল। ডাল্টন বলল "বন্ধু অনেক দিন বাংলা সিনামা দেখিনা, চল একদিন একটা বাংলা সিনামা দেখি"। আমি বললাম "চল যাই"। ডাল্টন বলল "তবে আমি চাই আমরা সিনেমা দেখতে যাব ঠিকই তবে যেন আমাদের অ্যাটেনডেন্স কাটা না যায়। আর এটা যদি তুই করতে পারিশ তবে তোর টিকেটের টাকা আমি দিব"। তখন মধুমিতা হলে "পদ্মানদীর মাঝি" চলছিল। শুনছিলাম সিনামাটি খুব ভাল, আর আমাদের পাঠ্য বইয়ে তখন "পদ্মানদীর মাঝি" গল্পটি সবে মাত্র পড়েছি। তাই আর কোন কিছু না ভেবেই রাজী হয়ে গেলাম। পরের দিন আমি, সুফী, ডাল্টন আর গরীব মানুষ ঠিক করলাম বারোটার শো দেখতে যাব। আমি আবার অ্যাটেনডেনন্স খাটা নিা ওদের হাতে দিয়ে বললাম তোরা তোদের অ্যাটেনডেন্স চেক কোরে নে। তারপর আমরা চলে গেলাম মধুমিতাতে। আমি অবশ্য একটু ভয় পাচ্ছিলাম, তবে অ্যাটেনডেন্সের জন্য না, ভয় পাচ্ছিলাম আমাদের গাইডেন্স টেরেন্স পিনেরোর জন্য। একবার আমাদের কলেজের কিছু ছাত্র অভিষার সিনেমা হলে গিয়েছিল সিনেমা হলে, কোথা থেকে টেরেন্স এসে নাকি তাদের কান ধরে আবার কলেজে নিয়ে এসেছিল।
যাই হোক আমি খুব মজা কারে বিনে পয়সায় সিনেমা দেখলাম। সিনেমাটা সত্যিই খুব সুন্দর ছিল। পরেরদিন সকালে সবাই আমার জন্য অপেক্ষা করছিল। আমি যেই ক্লাশে ঢুকলাম ডাল্টন, সুফী আর গরীব মানুষ আমাকে জড়ীয়ে ধরে সে কি আনন্দ। দোস কেমনে করলি বল?
আমি ওদেরকে ব্যাপারটা বলিনি। সত্যি কথা বলতে কি আমি কোন ম্যাজিক করিনি বা কোন পীরের দোয়াও নেইনি। আমি শুধু বাসা থেকে মোম নিয়ে এসেছিলাম। প্রতিবার বন্ধুদের হাতে খাতা দেবার আগে যেই যায়গায় ছ্যার অ্যাবসেন্ট (A) লিখবেন সেখানে একটু করে মোম ঘসে দিয়েছিলাম।তাই ছ্যার যতবারই কলম দিয়ে A লিখতে গিয়েছেন উনি পারেননি। পরে পীরের কাছ থেকে শুনেছি কয়েকবার এর কলম তার কলম দিয়ে না পেরে ছ্যার হাল ছেড়ে দিয়েছিলেন। ওরা না হয় ব্যাপারটা নাই জানল তাতে কি আপনারা তো জানলেন.....।
No comments:
Post a Comment