Tuesday, September 30, 2008

Sunday, September 28, 2008

Candle light মোমের আলো

ছোটবেলা যখন রাতে ইলেকট্রিসিটি চলে যেত তখন মোমবাতি জালিয়ে তার আলোয় পড়ালেখা করতাম আমরা অনেকেই। সেই মোম এর আলোয় আসত অনেক পোকা। দুই একটা পোকা আগুনে পুড়ে মারাও যেত। মোম গলে যখন নিচে পড়ত, সেই মোম আঙ্গুলে লাগিয়ে আমরা আঙ্গুলের ছাপ তৈরী করতাম। সমস্যা হত তখনি যখন মোম কলমের শিষে লেগে যেত তখন আর লেখা যেত না। এই মোম এর ঘটনাকে কেন্দ্র করেই আমি একবার বন্ধুদের সাথে বাজীতে জিতে গিয়েছিলাম কলেজে থাকতে।

আমাদের নটর ডেম কলেজে তখন প্রতি ক্লাশেই টিচাররা চেক করতেন ছাত্ররা ক্লাশে উপস্থিত আছে কিনা। সবারই বসার নিদ্রিষ্ট সিট ছিল। বসার সিট আবার ঠিক করা হত দুই ভাবে। কেউ যদি ক্লাশ মিছ দিত অথবা সাপ্তাহিক কুইজ পরীক্ষায় খারাপ করত তবে পানিশমেন্ট হিশাবে তার সিট পেছনে চলে যেত। কে কোথায় বসবে তার ম্যাপ এটেনডেন্স খাতায় লেখা থাকে। টিচার ক্লাশে এসে এটেনডেন্স খাতা দেখে শুধু অনুপস্থিত তাদের পাশে A লিখে রাখেন।

আমাদের কলেজে অনেক ধরনের নিয়ম কানুন ছিল। এত সব নিয়ম আমাদের সবসময় ভাল লাগত না। তাই প্রায়ই নিয়ম ভাংতে ইচ্ছা করত। সবাই চিন্তা করতাম কিভাবে নিয়মের মধ্যে থেকে নিয়ম ভাঙা যায়। এমনি এক আলোচনায় একদিন আমি সাহস করে বলে ফেললাম "ঠিক আছে আমি একদিন ক্লাশ ফাকি দিব কিন্ত আমার ছিট পেছনে যাবে না। কিন্ত তার জন্য তোরা আমাকে কি দিবি?" আমার প্রস্তাবে ওরা সবাই খুব খুশী হল। সুফী জানতে চাইল "কিভাবে?"। আমি বললাম "সেটাতো বলা যাবে না"। যাই হোক ওরা ঠিক করল আমি এই কাজ করতে পারলে আমাকে লাঞ খাওয়াবে। আমি রাজী হয়ে গেলাম। অনেক ভেবে চিন্তে ঠিক করলাম যে মুখতার স্যার এর বাংলা ক্লাশ ফাকি দেয়া যায়। কারণ ওনি ওই ক্লাশে শুধু কোন এক শ্রীমতীর ত্রিশ পৃষ্ঠার প্রেম পত্রে কথা বলেই ক্লাশ পার করে দিবেন। যাইহোক মুখতার স্যার আসার আগে আমি এটেনডেন্স খাতা হাতে নিয়ে সুফীকে বললাম আমার এটেনডেন্সটা চেক করে নে। এরপর আমি খাতাটা টেবিলে রেখে আমাদের পীরকে (পীর আসলে আমাদের দেয়া ওর নকল নাম, ও শুধু সবার ভবিষ্যৎ বলার চেষ্টা করত) কদমবুছী করে দোয়া চাইলাম। তারপর গরীব মানুষ (সবসময় শুধু বলত আমি গরীব মানুষ), ডাল্টন (ওর চেহেরা ছিল রসায়ন বইয়ের বিঞ্জানী ডাল্টন এর মত) আর সুফীর কাছ থেকে বিদায় নিয়ে ক্যান্টিনের উদ্দেশ্যে রওনা হলাম। ক্যান্টিন যে খুব একটা নিরাপদ জায়গা তাও না। কারণ আমাদের গাইডেন্স ছিলেন টেরেন্স পিনেরো, ওনি যে কখন কাকে কোথা থেকে ধরে আনবেন কেও জানত না। আমি রিক্স না নিয়ে লাইব্রেরীতে চলে গেলাম। বাংলা ক্লাশ শেষ হলে পরের ক্লাশ করার জন্য রুমে আসলাম। এসে দেখি সবাই টেবিলের উপর উপুর হয়ে এটেনডেন্স খাতা দেকছে। আমাকে দেখে সুফী দৌড়ে ধরে বলল "দোস্ত স্যারতো তোকে অ্যাবসেন্ট করেনি, কিভাবে করলি?, কিভাবে করলি?" আমি কিছু না বলে সোজা পীরকে আবার কদমবুছী করে বললাম সবই এই পীরের কেরামতি। ওরা আমার কথা বিশ্বাস করল বলে মনে হল না। ওরাও ভাবতে লাগল কিভাবে আমি এই অসাধ্য সাধন করলাম। সবাই সন্দেহের দৃষ্টি নিয়ে আমাকে লাঞ করাল।

পরের দিন আমি স্বাভাবিক ভাবেই ক্লাশ করছিলাম। কিন্ত ওদের কৌতুহল গেল না। ওরা আমাকে প্রশ্ন করেই গেল। আমিতো আর আমার ম্যাজিকের কথা বলি না। উপায় না দেখে ওরা আর একটি বাজী ধরল। ডাল্টন বলল "বন্ধু অনেক দিন বাংলা সিনামা দেখিনা, চল একদিন একটা বাংলা সিনামা দেখি"। আমি বললাম "চল যাই"। ডাল্টন বলল "তবে আমি চাই আমরা সিনেমা দেখতে যাব ঠিকই তবে যেন আমাদের অ্যাটেনডেন্স কাটা না যায়। আর এটা যদি তুই করতে পারিশ তবে তোর টিকেটের টাকা আমি দিব"। তখন মধুমিতা হলে "পদ্মানদীর মাঝি" চলছিল। শুনছিলাম সিনামাটি খুব ভাল, আর আমাদের পাঠ্য বইয়ে তখন "পদ্মানদীর মাঝি" গল্পটি সবে মাত্র পড়েছি। তাই আর কোন কিছু না ভেবেই রাজী হয়ে গেলাম। পরের দিন আমি, সুফী, ডাল্টন আর গরীব মানুষ ঠিক করলাম বারোটার শো দেখতে যাব। আমি আবার অ্যাটেনডেনন্স খাটা নিা ওদের হাতে দিয়ে বললাম তোরা তোদের অ্যাটেনডেন্স চেক কোরে নে। তারপর আমরা চলে গেলাম মধুমিতাতে। আমি অবশ্য একটু ভয় পাচ্ছিলাম, তবে অ্যাটেনডেন্সের জন্য না, ভয় পাচ্ছিলাম আমাদের গাইডেন্স টেরেন্স পিনেরোর জন্য। একবার আমাদের কলেজের কিছু ছাত্র অভিষার সিনেমা হলে গিয়েছিল সিনেমা হলে, কোথা থেকে টেরেন্স এসে নাকি তাদের কান ধরে আবার কলেজে নিয়ে এসেছিল।

যাই হোক আমি খুব মজা কারে বিনে পয়সায় সিনেমা দেখলাম। সিনেমাটা সত্যিই খুব সুন্দর ছিল। পরেরদিন সকালে সবাই আমার জন্য অপেক্ষা করছিল। আমি যেই ক্লাশে ঢুকলাম ডাল্টন, সুফী আর গরীব মানুষ আমাকে জড়ীয়ে ধরে সে কি আনন্দ। দোস কেমনে করলি বল?

আমি ওদেরকে ব্যাপারটা বলিনি। সত্যি কথা বলতে কি আমি কোন ম্যাজিক করিনি বা কোন পীরের দোয়াও নেইনি। আমি শুধু বাসা থেকে মোম নিয়ে এসেছিলাম। প্রতিবার বন্ধুদের হাতে খাতা দেবার আগে যেই যায়গায় ছ্যার অ্যাবসেন্ট (A) লিখবেন সেখানে একটু করে মোম ঘসে দিয়েছিলাম।তাই ছ্যার যতবারই কলম দিয়ে A লিখতে গিয়েছেন উনি পারেননি। পরে পীরের কাছ থেকে শুনেছি কয়েকবার এর কলম তার কলম দিয়ে না পেরে ছ্যার হাল ছেড়ে দিয়েছিলেন। ওরা না হয় ব্যাপারটা নাই জানল তাতে কি আপনারা তো জানলেন.....।

Write easily in Bengali...অনলাইনে সহজে বাংলায় লিখুন...


সহজে অনলাইনে বাংলা লিখতে নিচের যে কোন একটি লিঙ্ক এ চলে যান। কোন সফ্‌টওয়্যার ছাড়াই বাংলায় লিখুন এবং যেখানে খুশী পেষ্ট করুন।
If you want to write in Bengali. Go to one of the two links. Follow the instructions written there. You can copy those bangla script and paste anywhere you want. The links are .......

1) http://www.priyoaustralia.com/wayback/ads/bangla/write_bangla.htm
2) http://service.somewherein.net/bangla-editor/

If you do not see Bengali....যদি বাংলা দেখা না যায়..





If you do not see Bengali in this blog configure you browser.

If you use Mozilla firefox then open your browser. click view, character encoding and click Unicode (UTF-8).If you use Internet Explorer then open your browser. click view, encoding and click Unicode (UTF-8).

Once in my primary school প্রাইমারি স্কুলে একদিন


এবারে যেই ঘটনাটার কথা বলব সেই রকম ঘটনা অনেক নাটক বা সিনেমাতে ঘটে। আমি তখন ক্লাশ ফোর এ পড়ি। আদর্শ শিশু শিক্ষালয় নামের একটি স্কুলে। এই স্কুলে এক সময় আমরা সব ভাই বোনই পড়েছি। আমাদের ক্লাশ টিচার ছিলেন একজন কাঠখোট্টা রাগি ম্যাডাম। আমাদেরকে ইংলিশ পড়াতেন। উনি সব সমই ক্লাশ একটি বেত নিয়ে আসতেন। আমরা সবাই তাকে ভয় পেতাম। অপেক্ষা করতাম কখন তার ক্লাশ শেষ হবে। উনি আমাদেরকে সবসময়ই ভারিভারি পড়া দিতেন। তারপর ক্লাশের শুরু থেকে শেষ পর্যন্ত সেই পড়া সবার কাছ থেকে আদায় করে নিতেন। এমনি এক সকালে ম্যাডাম সবার রোল কল করছিলেন। ক্লাশের একদিকে মেয়েরা অন্যদিকে আমরা কেও কেও তখনও পড়া মুখস্হ করছিলাম। এমন সময় দপ্তরি এসে ম্যাডামের কাছে কি যেন বলে গেল। ম্যাডাম রোল কল শেষ করলেন তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন আজ তোমাদের ছুটি, আমি হেডস্যারের রুমে যাচ্ছি, আমি না আসা পর্যন্ত কেও যাবে না। আমরা মনে মনে খুশি হলেও কেও কিছু বললাম না। যেই না ম্যাডাম বের হয়ে গেলেন ওমনি আমরা সবাই হই হই করে নাচতে শুরু করলাম। আমি আমার দুই বন্ধু জাফর আর রীজভীকে বললাম তোরা দরজা পাহারা দে আমরা একটু নাচি। ওরা দরজা পাহারা দিচ্ছিল। আর আমরা হই চই করছিলাম। তারপর সবাইকে চুপ করে বসতে বলে আমি দরজার দিকে পিঠ দিয়ে ক্লাশমেটদের উদ্দেশ্যে আমি আমার ভাষণ শুরু করলাম। ভায়েরা আমার বোনেরা তোমার আজ আমাদের খুবই খুশীর দিন। সামনে আমাদের সামনে দীর্ঘ একটি দিন পরে আসুন আমরা এই দিনটাকে খেলাধুলা দিয়ে ভরে তুলি। সবাই খুব শান্ত হয়ে আমার ভাষণ শুনছিল। এমন সময় পেছন থেকে জাফর আমার ঘারে হাত রখলে। আমি পেছনে না তাকিয়েই এক ঝাটকায় ওর হাত সরিয়ে আবার শুরু করলাম, আজ আমর যা যা খেলব তা হচ্ছে ...। আমি এবার আমার এক হাত দিয়ে ওর হাত চেপে ধরে আর এক হাতে মুঠ পাকিয়ে ওকে ঘুসি দেবার জন্য পেছনে ঘুরেছি ওমনি দেখি ওটা আসলে জাফরের হাত ছিল না, ওটা ছিল ম্যাডামের হাত। আর আমার দুই বন্ধু ম্যাডামের পাশে মাথা নিচু করে দারিয়ে আছে। আমি যখন মনযোগ দিয়ে ভাষণ দিচ্ছিলাম, কখন যে ম্যাডাম পিছনে এসে দারিয়ে ছিল আমি একটুও টের পাইনি। আমি ভয় পেয়ে ম্যাডামের দিকে হা তাকিয়ে ছিলাম। মনে মনে ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছিল। কতক্ষন তাকিয়ে ছিলাম জানিনা। হঠাৎ ম্যাডাম আমামাদের সবািকে আবাক করে দিয়ে হো হো করে হেসে উঠলেন। কয়েক সেকেন্ড কি করব আমরা বুঝতে পারলাম না। যখন দেখলাম ম্যাডামের হাশি আর থমছেনা তখন আমরা সবাই একসাথে হেসে উঠলাম। আমি যেন জানে পানি ফিরে পেলাম। সেই প্রথম ম্যাডামকে হাসতে দেখেছিলাম। যাই হোক সে যাত্রা আমি বেচে গিয়েছিলাম, এরপর আর কখনও ক্লাশে নাচিনি, ভাষনও দিইনি।

One night in Sohrowardi park সোরওয়ার্দি পার্কে এক সন্ধ্যায়


১৯৯৫ সাল। তখন সবে মাত্র বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ি। প্রতি বিষয়ের ইনকোর্স পরিক্ষা শেষ। সবার মধ্যে একটা ছুটি ছুটি ভাব চলে এসেছে। আমি আর আমার এক বন্ধু মিলে এক বিকেলে ঘুরতে বের হয়েছি। ভাবছিলাম কোন দিকে যওয়া যায়। শেষে ঠিক করলাম আজ সোরওয়ার্দি পার্কের দিকে যাব। ওখানে হাটতে হাটতে ইয়ার ফাইনাল পরিক্ষার জন্য কিভাবে পড়া শুরু করবো তাই নিয়ে ভাবা যাবে। আমরা কার্জোন হল থেকে বের হয়ে তিন নেতার মাজার হয়ে সোরওয়ার্দি পার্কের ভিতরে ঢুকে পরলাম। আমার বন্ধুটি এমনিতে ভালো ছেলে তবে একটু মোটা সোটা দেহ। একটু খাটো তাতে সমস্যা ছিল না। সমস্যা যা ছিল তা হচ্ছে একটু বাচ্চাদের মত অভিমান করতো আর একটু ভিতু ছিল। আমরা হাটছিলাম আর পড়াশোনা নিয়ে আলোচনা করছিলাম। হাটতে হাটতে একেবারে শিশু পার্কের কাছে চলে এলাম। তখন প্রায় সন্ধ্যা। সন্ধ্যা হতে দেখে আমরা উল্টো দিকে আবার কার্জোন হলের দিকে রওনা দিলাম। হাটতে হাটতে চারিদিকে অন্ধকার নেমে এল। তখন আমরা সোরওয়ার্দি পার্কের পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলাম। এর মধ্যেই বন্ধুটি আবার অভিমান করে বাচ্চাদের মত গাল ফুলিয়ে ফেলল। অভিমানের বিষয় হচ্ছে কেন আমি এখনও ওকে আমার বাসায় বেরাতে নিয়ে গেলাম না, বাসার সবার সাথে পরিচয় করিয়ে দিলাম না। আমি এটা সেটা দিয়া বোঝানোর চেষ্টা করলাম, বললাম পরে নিয়ে যাব কিন্ত কোন কাজ হলো না। ও গাল ফুলিয়েই রাখল। শেষে না পেরে বললাম এই জায়গাটা কিন্ত ভাল না। এই কথাটা একেবারে যাদুর মত কাজ করল। ও ভয় পেতে শুরু করল। ওর ভয় দেখে আমরা তারাতারি পা চালালাম। চাদের আলোয় আসে পাশের সব কিছু একটু কেমন যেন লাগছিল। আধো আলো ছায়ায় চারিদিকে শুধু গাছ দেখা যাচ্ছিল। আমরা প্রায় তিন নেতার মাজারের কাছাকাছি চলে এসেছি। সামনেই একটা জায়গায় ওনেকগুলো জোড়ো করে রাখা ইট তার একটু পরেই তিন নেতার মাজার। হঠাৎ মনে হল কিছু একটা যেনো ওকি দিচ্ছে সেই ইটগুলোর পিছন থেকে। আমার কথা শুনে ওর ভয় আরও বেরে গেল। ও ভয়ে এবার আমার হাত চেপে ধরল। বলল চল আমরা রাস্তার দিকে যাই। আমরা যেই রাস্তার দিকে মোর নিলাম ওমনি দেখি সেই চলমান ছায়াগুলি আমাদের দিকে দৌরে আসছে। আমি বললাম তুই দৌর লাগা। ও আমার হাত খামচি দিয়ে ধরে বলল বন্ধু আমি নড়তে পারছি না, আর আমাকে ছেড়ে তুই কথও যাবি না। বলতে বলতে ও প্রায় কেদে ফেলল। আমি ওকে সাহস দিয়ে বললাম, ভয় পাশনে, শুধু যা বলি তাই কর। সেই ছায়াগুলি আমাদের কাছাকাছি চলে এসেছে। ততখনে আমরা বুঝে গেছি ওগুলো আর যাই হোক ভুত না। কারন এখন ছায়াগুলি শব্দ করতে করতে আসছিল। আমি বুঝতে পারলাম ওরা ভুত না ছিনতাইকারি। আমার ভয় কেটে গেল। ভাবছিলাম দ্রুত কি করা যায়। ততখনে বন্ধুটি হাউমাউ শুরু করে দিয়েছ। আমি ওকে বললাম তোর কাছে দামি যা আছে খুলে ফেলে দে এবং কোনো কথা বলবি না যা বলার আমি বলব। আমরা ঠায় দাড়িয়ে রইলাম। ও সবই করল কিন্ত আমার হাত ছাড়ল না। যাই হোক ওর দশ বার জন আমাদের ঘিরে ফেলল। একজন কও বলল এই নরবি না। একজন কিছুএকটা উচিয়ে কাছে এল। চাদের আলো একবার জিনিসটার ওপর ঝিলিক দিল। আমি বুঝলাম ওটি একটি চকচকে ধারালো ছুরি। চারজন আমাদেরকে সার্চ করা শুরু করল। আমার পিঠে কেও ছুরি ধরে রেখেছে বুঝতে পারলাম। আমি ওদের উদ্দেশ্যে বললাম, তোমরা ঠিক করছ না। আমরা দুই জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তোমরা ছিনতাই করে পার পাবে না, ধরা পরে যাবা। ওর মুহু্র্তে মধ্যে থেমে গেলো। একজন বলে উঠল, ওস্তাদ মিছা কতা কইতাছে। এর মধ্যে আমাদের সবকিছু ওদের হাতে চলে গেছে। আমার বন্ধু দেখি মাটিতে পরে গেছে। আমি বললাম আমি শহিদুল্লাহ হলে থাকি আর ও জগন্নাথ হলে, আমার মানিব্যাগে আই ডি কার্ড আছে বিশ্বাস না হলে দেখে নাও। ওদের নেতা আমার মানি ব্যাগ খুলে আমার কার্ড বের করল এবং বলল আমাদের মাফ করে দেন আমাদের ভুল হয়ে গেছে, এই তোরা ছার দের সব কিছু দিয়া দে। আমার উদ্দেশ্যে বলল এই কথা হলে কইএন না, তয় আমরা শেষ অইয়া যামু। ততখনে আমার বন্ধুটি ওঠে গেছে। আমি বললাম ঠিক আছে বলবনা। ওরা চলে গেল। আমি আমার বন্ধুকে জিঞ্জাসা করলাম, কিরে অঞ্জান হয়ে গিয়েছিলি নাকি ? ও বলল না বন্ধু ভান করছিলাম তবে তারাতারি হলে যেতে হবে আমি প্যান্টে ইয়ে করে দিছি। ----------ভান করুক আর নাই করুক এই ছিল আমাদের সেই দিনের অভিঞ্জতা। আমার সেই বন্ধুটি এখন বিসিএস দিয়ে একটি সরকারি কলেজের শিক্ষক।

Welcome to Protiva Bikash..প্রতিভা বিকাশ এ আপনাকে স্বাগতম

প্রতিভা বিকাশ এ আপনাকে স্বাগতম । সব মানুষেরি কিছু না কিছু সুপ্ত প্রতিভা থাকে। সেই প্রতিভার বিকাশ সব সময় সম্ভব হয় না। প্রতিভা বিকাশ এ আমরা চেষ্টা করব আপনার সেই সুপ্ত প্রতিভার সঠিক বিকাশ ঘটাতে। আপনি আপনার বিভিন্ন সময়ের অভিজ্ঞতার কথা লিখে পাঠান। আমরা সবাই আপনার সেই অভিজ্ঞতা ভাগাভাগি করে নেব। আপনি আরো লিখে পাঠান আপনার লেখা কবিতা, ছড়া, গান, কৌতুক, আপনার আকা ছবি, সফটওয়্যার, কার্টুন, ছোটগল্প ইত্যাদি। তাই আসুন আমরা আমাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাই............
আপনার লেখা পাঠানোর ঠিকানা abdullahuu@gmail.com. আপনি বাংলা বা English দুই ভাষাতেই লেখা পাঠাতে পারবেন।

Welcome to Protiva Bikash. Everybody has some merit inside. It is difficult find and express that merit. In this blog we shall try to express our internal merit. You can tell us your experiences that you have achieved in your life. We shall share that experience. You can also send your own poetry, poem, rhyme, song, jokes, your drawing, picture,your software, animation, cartoon short story etc. Let us develop our internal merit through Protiva Bikash.

You can write either in Bengali or in English. Just send it to me:
abdullahuu@gmail.com