Sunday, September 28, 2008

Once in my primary school প্রাইমারি স্কুলে একদিন


এবারে যেই ঘটনাটার কথা বলব সেই রকম ঘটনা অনেক নাটক বা সিনেমাতে ঘটে। আমি তখন ক্লাশ ফোর এ পড়ি। আদর্শ শিশু শিক্ষালয় নামের একটি স্কুলে। এই স্কুলে এক সময় আমরা সব ভাই বোনই পড়েছি। আমাদের ক্লাশ টিচার ছিলেন একজন কাঠখোট্টা রাগি ম্যাডাম। আমাদেরকে ইংলিশ পড়াতেন। উনি সব সমই ক্লাশ একটি বেত নিয়ে আসতেন। আমরা সবাই তাকে ভয় পেতাম। অপেক্ষা করতাম কখন তার ক্লাশ শেষ হবে। উনি আমাদেরকে সবসময়ই ভারিভারি পড়া দিতেন। তারপর ক্লাশের শুরু থেকে শেষ পর্যন্ত সেই পড়া সবার কাছ থেকে আদায় করে নিতেন। এমনি এক সকালে ম্যাডাম সবার রোল কল করছিলেন। ক্লাশের একদিকে মেয়েরা অন্যদিকে আমরা কেও কেও তখনও পড়া মুখস্হ করছিলাম। এমন সময় দপ্তরি এসে ম্যাডামের কাছে কি যেন বলে গেল। ম্যাডাম রোল কল শেষ করলেন তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন আজ তোমাদের ছুটি, আমি হেডস্যারের রুমে যাচ্ছি, আমি না আসা পর্যন্ত কেও যাবে না। আমরা মনে মনে খুশি হলেও কেও কিছু বললাম না। যেই না ম্যাডাম বের হয়ে গেলেন ওমনি আমরা সবাই হই হই করে নাচতে শুরু করলাম। আমি আমার দুই বন্ধু জাফর আর রীজভীকে বললাম তোরা দরজা পাহারা দে আমরা একটু নাচি। ওরা দরজা পাহারা দিচ্ছিল। আর আমরা হই চই করছিলাম। তারপর সবাইকে চুপ করে বসতে বলে আমি দরজার দিকে পিঠ দিয়ে ক্লাশমেটদের উদ্দেশ্যে আমি আমার ভাষণ শুরু করলাম। ভায়েরা আমার বোনেরা তোমার আজ আমাদের খুবই খুশীর দিন। সামনে আমাদের সামনে দীর্ঘ একটি দিন পরে আসুন আমরা এই দিনটাকে খেলাধুলা দিয়ে ভরে তুলি। সবাই খুব শান্ত হয়ে আমার ভাষণ শুনছিল। এমন সময় পেছন থেকে জাফর আমার ঘারে হাত রখলে। আমি পেছনে না তাকিয়েই এক ঝাটকায় ওর হাত সরিয়ে আবার শুরু করলাম, আজ আমর যা যা খেলব তা হচ্ছে ...। আমি এবার আমার এক হাত দিয়ে ওর হাত চেপে ধরে আর এক হাতে মুঠ পাকিয়ে ওকে ঘুসি দেবার জন্য পেছনে ঘুরেছি ওমনি দেখি ওটা আসলে জাফরের হাত ছিল না, ওটা ছিল ম্যাডামের হাত। আর আমার দুই বন্ধু ম্যাডামের পাশে মাথা নিচু করে দারিয়ে আছে। আমি যখন মনযোগ দিয়ে ভাষণ দিচ্ছিলাম, কখন যে ম্যাডাম পিছনে এসে দারিয়ে ছিল আমি একটুও টের পাইনি। আমি ভয় পেয়ে ম্যাডামের দিকে হা তাকিয়ে ছিলাম। মনে মনে ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছিল। কতক্ষন তাকিয়ে ছিলাম জানিনা। হঠাৎ ম্যাডাম আমামাদের সবািকে আবাক করে দিয়ে হো হো করে হেসে উঠলেন। কয়েক সেকেন্ড কি করব আমরা বুঝতে পারলাম না। যখন দেখলাম ম্যাডামের হাশি আর থমছেনা তখন আমরা সবাই একসাথে হেসে উঠলাম। আমি যেন জানে পানি ফিরে পেলাম। সেই প্রথম ম্যাডামকে হাসতে দেখেছিলাম। যাই হোক সে যাত্রা আমি বেচে গিয়েছিলাম, এরপর আর কখনও ক্লাশে নাচিনি, ভাষনও দিইনি।

No comments: